শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে ইউএনও শিরীন আক্তার বিদায় নিলেন

১০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে বদলী জনিত বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। রবিবার (১৭আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঘাইছড়ি উপজেলা হতে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন ইউএনও শিরীন আক্তার।

উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বিশেষ অতিথিদের মধ্যে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, কাচালং সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, এছাড়াও বক্তব্য রাখেন বাঘাইছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপাঞ্জু চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্ত্তী, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা।

বক্তারা ইউএনও শিরীন আক্তারের দায়িত্ব পালন সময় ও কর্মদক্ষতা নিয়ে স্মৃতিচারণ করে বলেন, বাঘাইছড়ি উপজেলা রাঙ্গামাটি জেলার মধ্যে অত্যান্ত ঝুকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ উপজেলা এই এলাকার প্রশাসনিক দায়িত্ব পালনও অনেক বেশী জটিল কিন্তু তিনি এই জটিলতাকে কাটিয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর বাঘাইছড়ি উপজেলায় যোগদান করে ১৩ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত ১ বছর ৯ মাস দায়িত্ব পালন করেন।