শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

কাপ্তাই উপজেলার রাইখালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

২১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে রাঙ্গামাটি জেলায় বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম সফল ও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (১৫আগস্ট) বিকেলে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে রিফিউজি পাড়া এলাকায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতা প্রধান করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য মোর্শেদ আলম। সভাপতিত্ব করেন রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম, প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর, দিলদার হোসেন ও দেবজ্যোতি চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ সভাপতি হারুন অর রশিদ রতন।

কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা বিএনপি ও রাইখালী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা সহ উপজেলা ও ইউনিয়ন এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।