শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে জেন্ডার সমতায় সাফল্যের কাজ করে যাচ্ছে বিএনকেএস

২৮

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
নারী সচেতনতা বৃদ্ধিসহ শিক্ষার প্রসার ও বিভিন্ন খেলাধুলার থেকে শুরু করে কর্মসংস্থানে অংশগ্রহণ—সব ক্ষেত্রেই নারীরা প্রাধান্য দিয়ে বান্দরবানের থানচিতে জেন্ডার সমতা নারী পুরুষ সমান অধিকারের নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। তাদের প্রচেষ্টা নারী শিক্ষার প্রসার, ক্ষমতায়ন, এবং সমাজে সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা বলেছেন, সম্প্রতি থানচি মিনি স্টেডিয়ামের ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায় বিএনকেএস এনজিও সংস্থার আয়োজনে স্কুলভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই ধরনের আয়োজন শুধু খেলাধুলায় নয়, বরং নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ পাবে। নারীরা এখন শুধু ঘরোয়া কাজে সীমাবদ্ধ নেই। তারা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে নিজেদের জায়গা করে নিয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

শিক্ষার্থী ছাইমেনু মারমা, লিপি ত্রিপুরা ও ডখিংসাই মারমাসহ শিক্ষার্থীরা বলেছেন, সমাজে এখন নারী সচেতনতা বৃদ্ধির উচ্ছ্বসিত ফলে আরও সচেতন ও আত্মবিশ্বাস বেড়েছে তাদের। সীমাবদ্ধতা থেকে বেরিয়ে সচেতনতা বৃদ্ধিসহ মানসিকতাও বদলেছে। তারা শুধু প্রাথমিক নয়, উচ্চশিক্ষার দিকেও ঝুঁকছে, শিক্ষা লাভের সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে বহুগুণে।

সংশ্লিষ্টরা বলেছেন, নারীরা এখন আর শুধু গৃহিণী নয়। তারা এখন উদ্যোক্তা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কৃষি—সব ক্ষেত্রেই তারা নিজেদের জায়গা করে নিয়েছে। পুরুষদের পাশাপাশি তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুযোগ পেলে তারা কেবল সমাজের বোঝা নয়, বরং তার সবচেয়ে বড় চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

স্থানীয় সচেতনমহল বলেছেন, পাহাড়ের নারী পুরুষ সমান তালে অমূলক পরিবর্তনের পেছনে রয়েছে সরকারি বেসরকারি ও বিভিন্ন এনজিও সংস্থাগুলো নিরলস প্রচেষ্টা। তাদের নারী শিক্ষা এখন আর কোনো স্বপ্ন নয়, বরং বাস্তবতা। মেয়েরা এখন শুধু ঘরের কাজে নয়, বরং বিভিন্ন পেশায় নিজেদের নিয়োজিত করছে। সচেতন সমাজের এখন নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সমান অধিকারের চলছে। নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থানে অংশগ্রহণ—সব ক্ষেত্রেই নারীরা নিজেদের অবস্থান তৈরি করা চেষ্টার করছে। সঠিক উদ্যোগ এবং সচেতনতা থাকলে নারী-পুরুষের সমতা অর্জন করা সম্ভব।

বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর উপ-পরিচালক উবানু মারমা জানান, আমরা সমতা জন্য লড়াই করে যাচ্ছি, সমতা মানে এই নয় যে, পুরুষরা এগিয়ে যাবে, নারীরা পিছনে থাকবে। আমরা সবাইকে দিয়ে এগিয়ে যেতে চায়। নারী তাদের কিছু ক্ষেত্রে আছে চ্যালেঞ্জ, তবুও তা দূর করতে কাজ করে যাচ্ছি।