শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গা জোনের অভিযানে ৯২.৭ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক বড় ধরনের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। সোমবার (১১আগষ্ট) রাতে মাটিরাঙ্গা জোন সদর থেকে বিজেও-৫২৭৫৭ ওয়ারেন্ট অফিসার মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন মুসলিমপাড়া এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানান জোন কর্তৃপক্ষ।

অভিযানে চট্টগ্রাম মেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে মালিক বিহীন ২৯৬ টুকরা অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (মোট ৩০৯ ঘনফুট) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ ৭০ হাজার টাকা।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।