শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
প্রযুক্তি নিভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা য়ুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি উপজেলা চত্বর পরিদর্শন করে শেষ হয়। পরে সেমিনার কক্ষে আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র দীঘিনালা প্রকল্প অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ আক্তার হোসেন ও মোঃ সোহানুর রহমান। এতে সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন আল মারুফ, মোঃ নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তরা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন নিয়ে, প্রশিক্ষনলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। একটি দেশে যুবরাই প্রাণশক্তি। ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব। মেধা ও অদম্য চিন্তা চেতনা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে। নিজে উদ্যোক্তা হয়ে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রকল্প গ্রহন করে যুব উন্নয়ন দপ্তর থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানকে প্রসার করা সম্ভব।