শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সম্প্রীতির বার্তা নিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিল মাটিরাঙ্গা জোন

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১০আগস্ট) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্প এলাকায় এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায়, ৪ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ ৩০ জন পাহাড়ি ও বাঙালিকে রেশন সামগ্রী সহ মানিকচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অভ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী (আরএমও) ও গুইমারা সিএমএইচের ক্যাপ্টেন সুমাইয়া রহমানের নেতৃত্বে প্রায় ২০০ জন পাহাড়ি ও ১০০ জন বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি, উপ-অধিনায়ক মোঃ মাসুদ খান, মেজর সামিউল হক সামি সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।