শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড় দুর্গম অন্তুপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিজিবি’র শিক্ষা উপকরণ বিতরণ

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম অন্তুপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে মানবিত সহায়তার অংশ হিসেবে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন।

বৃহস্পতিবার (৭আগষ্ট) সকালে অন্তুপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

এসময় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। অন্তুপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্ননে ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় রামগড় জোন উপ অধিনায়ক মেজর নুর আহমদ সহ পদস্থ বিজিবি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।