শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সকল বাধা অতিক্রম করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: ওয়াদুদ ভুঁইয়া

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
শেখ হাসিনার মতো আর কোন স্বৈরশাসক এদেশের মাটিতে যাহাতে মাথা উঁচু করতে না পারে সেদিকেই খেয়াল রাখতে হবে। ৭১ এর স্বাধীনতা বিরোধীরা মাথাচার দিয়ে উঠছে। আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা ধরে রাখতে এদের দমাতে হবে। সরকার প্রধানের ঘোষিত সময় অনুযায়ী আমাদের এখন মাঠে ময়দানে গ্রামে গঞ্জে কাজ চালাতে হবে। বুধবার (৬ আগস্ট) দুপুরে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মারমা, মংসাথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এম. এন. আফছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকারের স্বেচ্ছাচারিতা রুখতে দলীয় নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সকল বাধা অতিক্রম করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিজয় র‌্যালি ও জনসমাবেশ জনস্রোতে পরিণত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।