শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ইউএনও এর মতবিনিময়

১১

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান কবাখালী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কবাখালী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে পরিষদের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জগদীশ চাকমা, কার্বারী দেপ্রিয় চাকমা। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, পাহাড়ি অঞ্চলের নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য এবং সুনাগরিক গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাহাড়ের আর্থসামাজিক উন্নয়নে কৃষি ও জুম চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও পড়াশোনার সুন্দর পরিবেশ তৈরি করা হলেই তবে টেকসই উন্নয়ন সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, ‘ইউনিয়ন পরিষদ হচ্ছে সরকারি সেবা জনগণের ঘওে ঘরে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নকে টেকসই করা সম্ভব। দুর্গম এলাকাগুলোতে সরকারি সেবা সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদের কার্যকর ভূমিকা দরকার। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আরও গতি আনা প্রয়োজন।