শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড়ে বিএনপি’র বিজয় র‍্যালি

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ০৪ ঘটিকায় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির কার্যালয় থেকে বিজয় র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপত্বিতে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সুজায়েত আলি সুজা, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন হারুন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট করিম উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শামীম সহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।