শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ’ মজিদ এর কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার ইতিহাসে অনন্য বীর শহিদ মোঃ মজিদ হোসেন একমাত্র ‘জুলাই শহিদ’ হিসেবে খাগড়াছড়ির গর্ব। মঙ্গলবার (৫আগস্ট ) সকাল ০৯ ঘটিকায় রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই বীর শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

তাঁর সঙ্গে ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব, আনসার, এনসিপিপিসহ সর্বস্তরের মানুষ। সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে কবরস্থানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। সকলেই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন শহিদ মজিদ হোসেনের আত্মত্যাগ ও দেশের প্রতি তাঁর অকুতোভয় ভালোবাসা।

শহিদ মজিদ হোসেনের অবদানকে স্মরণ করিয়ে দিয়ে তারা আরও বলেন, এই প্রজন্মের উচিত তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসা। তাঁর জীবন, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।