শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাঘাইছড়ি-দিঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ক’দিনের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি উজান থেকে নেমে আসা পানির ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্ত জেলা সংযোগ সড়ক মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল চলাচল বন্ধ রয়েছে। রবিবার (৩ আগস্ট) রাতভর ভারী বৃষ্টির ফলে সকাল সাড়ে ৬ টার দিকে সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে পরে এতে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের বাস ও ছোট বড় অনেক যানবাহন আটকে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে শতাধিক মানুষ। এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরিন সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইন ম্যান গিয়াসউদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি, সব গাড়ী আটকে আছে পথে মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি। শান্তি পরিবহনের যাত্রী মোঃ আরমান জানান, সকাল থেকে সড়কে আটকে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে আরো বড় ধরনের আশংকা রয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা জানান, আমরা সংবাদ পেয়েছি মাটি সরাতে জনবল পাঠানো হয়েছে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পাহাড় ধসে যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। পাহাড়ের পাদদেশে বসবাস কারী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।