শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

৫ আগস্ট বিজয় দিবস পালন উপলক্ষ্যে রাজস্থলীতে বিএনপির সভা

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
৫ আগস্ট বিজয় দিবস উদযাপন সফল করতে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বিএনপি এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২আগষ্ট) সকালে বিএনপি উপজেলাস্থ দলীয় অফিসে বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা এর সঞ্চলনায় মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাবেক সভাপতি জাহেদুল আলম, সহ সভাপতি মুইথুই অং মারমা, সহ সভাপতি ছকির আহম্মদ, জেলা সদস্য মিসাচিং মারমা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ।

উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ হোসেন, সদস্য সচিব সিরাজুল ইসলাম,ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হ্লাচিং মং মারমা, কৃষক দলের সভাপতি বিষু সাহা, শ্রমিক দলের সভাপতি হামিদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিল্পি বেগম, উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক সাচিং মারমা,বিএনপির সদস্য, গাইন্দ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সোলেমান, আজগর আলী খান, উদয় মেম্বার সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস ও ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক। দেশের জনগণ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ অপশাসনামলে। আর দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতা কর্মীরা তারা বাড়িতে শান্তিতে ঘুমাতেও পারেনি। এই ফ্যাসিবাদ সরকারের পতনে দেশের মানুষ সে দিনকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন। এ লক্ষ্যে ৫ আগস্ট রোজ মঙ্গলবার উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর নেতৃত্বে বিজয় সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে রাজস্থলী উপজেলার সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সহ নির্দেশ মেনে অনুষ্ঠানকে সফল আশা ব্যক্ত করেন বক্তারা।