শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে পুলিশের তল্লাশিতে তামার তারসহ পাচারকারী আটক

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে যাত্রীবাহি সিএনজি তল্লাশি করে তামার তার সহ এক কারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১জুলাই) রাত ১০টায় অটোরিকশা করে অবৈধভাবে পাচারকালে রেশম বাগান এলাকায় এসব তার সহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

থানা সুত্র জানায়, ১৫ কেজি তামার তারসহ পাচারকারী জাকির হোসেন (৩৮)কে আটক করে পুলিশ। আটক ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মজিদপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে বলে জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ (ওসি) জানান, এসআই সাইমন এর নেতৃত্বে পুলিশের ফোর্স উপজেলার কাপ্তাই সড়কের রেশমবাগানস্থ চেকপোস্টের সামনে সিএনজি তল্লাশি করে তামার তার সহ পাচারকারীকে আটক হয়। তামার তারগুলো কর্ণফুলী পেপার মিলস্ কেপিএম এর বলেও জানান। এব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়।