শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ১৩ জুলাই ২০২৩ জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা জিয়া পরিষদ এর উদ্যোগে পৌর শহরের অধিনস্থ বাজার এলাকায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে ৩১ দফা ও ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ স্লোগান নিয়ে মাসব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০জুলাই) বিকালে থেকে রাত পর্যন্ত রামগড় বাজার হাই প্লাজা শপিংমল এর সামনে থেকে কমপাড়া পর্যন্ত জিয়া পরিষদের উপজেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করা হয়।

লিফলেট বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেফায়েত উল্ল্যাহ, জেলা জিয়া পরিষদের সহ সভাপতি মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ আব্দুল মান্নান, সহ সভাপতি মোঃ শাহাজালাল নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ১নং রামগড় ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব কামরুল ইসলাম, ২নং পাতাছড়া ইউনিয়ন জিয়া পরিষদের এর আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্না, সদস্য সচিব মোঃ রানা সহ জিয়া পরিষদ এর সকল পর্যায়ের সদস্য বৃন্দ।

জিয়া পরিষদের নেতৃবৃন্দরা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে জনগণকে চলমান আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান জিয়া পরিষদের নেতারা।