শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

অবৈধভাবে বালু উত্তোলনে রাঙ্গামাটিতে জরিমানা

॥ মনু মারমা ॥
পরিবেশের ক্ষতি করছে এমন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন সোচ্চার রয়েছে। তারই অংশ হিসেবে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা সহ মুছলেখা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট। বুধবার বিকেলে (৩০জুলাই) ভ্রাম্যমান আদালত পরিচালন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া উত্তোলনকৃত বালুও জব্দ করা হয়েছে বলে সুত্র জানায়। সুত্র আরো জানায়, অবৈধভাবে বালু উত্তোলন করায় ফাহিম উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা টাকাও তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন তিনি। ফাহিম উদ্দিন ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড আর করবেন না বলে মুচলেকা দেন। অভিযানকালে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।