শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

১১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে পারফরম্যান্স বেজস গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিসি প্রকল্পের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলা সদরের রানী নীহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ডড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ’র সঞ্চালনয় ও রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, অবসর প্রাপ্ত শিক্ষক অজিত কুমার নাথ, শিক্ষক এম.কে. আজাদ, অভিভাবক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক আবদুল মান্নানসহ এসইডিসি প্রকল্পের আওতায় অনুদান প্রাপ্ত শিক্ষার্থী মোঃ আরিফ হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবন সফলতা আসে। তাই নিজের লক্ষকে ঠিক রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে। কখনও হতাশ না হয়ে নিজেদের আত্মবিশ্বাসী হওয়ার আহবান জানান। সেই সাথে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও দাখিল মাদরাসার প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ পাঠ এবং মাইলস্টোন কলেজের ট্রাজেডির ঘটনায় হতাহতদের স্বরণে ১মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।