শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক রেহান উদ্দিন পুরস্কৃত

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
জন্ম ও মৃত্যু নিবন্ধনে জানুয়ারী ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত খাগড়াছড়ি জেলার রামগড় সদর ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় শ্রেষ্ঠ প্রশাসক হিসেবে জেলায় প্রথম স্থান অর্জন করেছেন রামগড় সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন। রবিবার (২৭ জুলাই) দুপুড়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে হল রুমে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ পুরস্কার তুলে দেন।

জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা ট্রান্সফোর্স কমিটির বিশেষ সভায় রামগড় সদর ইউনিয়নকে ১ম নির্বাচিত করা হয়। খাগড়াছড়ির ৯টি উপজেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে জেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ নিশ্চিতকরণে শ্রেষ্ঠ প্রশাসক নির্বাচিত হয়েছেন রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা ও সদর ইউনিয়ন প্রশাসক ।

এসময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, জেলা সিভিল সার্জন, বিভাগীয় বন কর্মকর্তা খাাগড়াছড়ি মোঃ ফরিদ মিঞা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।