শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনের শপথ ও সভা অনুষ্ঠিত

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার (২৬জুলাই) সকাল ৯টা থেকে ১২টা পযন্ত উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র।এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার নায়েবে আমীর লোকমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।

এর আগে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে প্রচারিত অনুষ্ঠান কাপ্তাইয়ে সকলে উপভোগ করে। পরে কাপ্তাই শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বিষয়ভিত্তিক গান এবং কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।