শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

শান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি কর্তৃক আওতাধীন দায়িত্বপূর্ণ উপজেলায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরণের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়া বিজিবির জোন সদর দপ্তর বাস্কেটবল মাঠে ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্ণেল আহসান উল ইসলাম, পিএসসি প্রধান অতিথী হিসেবে উপস্থিতি থেকে মানবিক সহায়তা বিতরণ করেন।

বিজিবি সুত্রে জানা যায়, রামগড় জোন কর্তৃক এইচডিপি কার্যক্রমের পরিচালিত অংশ হিসেবে গরীব ও দুস্থ পরিবারের মাঝে ০১টি সেলাই মেশিন, একটি পরিবারের বসতঘর নির্মাণের জন্য ০৬ বান্ডিল ঢেউটিন, একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে গাইড বই প্রদান, মাদ্রাসার একজন শিক্ষার্থীর বকেয়া বেতন পরিশোধের জন্য আর্থিক সহায়তা প্রদান, সোনারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী (ক্রিকেট ব্যাট, টেনিস বল, ফুটবল এবং স্কিপিং রোপ), নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক অনুদান প্রদান, রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিতরণে আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক (এডি) মোঃ শামসুল হক সহ পদস্থ কর্মকর্তা ও উপকারভোগী।

রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে, কর্ণেল আহসাল উল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং পাহাড়ী, বাঙ্গালী সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।