শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা কক্ষ না থাকায় দীঘিনালায় দন্তরোগীদের সেবা ব্যহত

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরও দাঁতের চিকিৎসা সেবা পাচ্ছেনা উপজেলাবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে ডেন্টাল বিভাগের চিকিৎসক নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স আসেন আর দাঁতের রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা ব্যবস্থা পত্র মাধ্যমে দিয়ে থাকেন। কিন্তু হাসপাতালে দন্ত চিকিৎসার জন্য নির্দিষ্ট কোন কক্ষ না থাকায় নানান সমস্যার সৃষ্টি হচ্ছে।
দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এলাকা থেকে আসা দাঁতের রোগী মোছাঃ ডালিয়া পারভীন বলেন, দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালের আসছি দাঁতের চিকিৎসার নিতে, যন্ত্রপাতি দিয়ে না দেখে ডাক্তার এমনিতে দেখে কিছু ঔষধ দিয়েছে। বাবুছড়া ইউনিয়ন থেকে দাঁতের রোগীর নভেল চাকমা বলেন, দাঁতের ব্যাথা নিয়ে হাসপাতালে এসেছি চিকিৎসা দিয়েছে তবে, ভালো করে দেখতেও পারে নাই। সাধারন কক্ষে সাধারন রোগীর সাথে বসে চিকিৎসা দিয়েছে। তবে শহরে গিয়ে এক্স-রে করে চিকিৎসা নিতে বলছে।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিউটন চাকমা বলেন, হাসপাতালে দাঁতের রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে ব্যবহারের জন্য নির্দিষ্ট রুম নাই। তাই প্রতিদিন ১০/১৫জন রেগীকে প্রাথমিক ভাবে দেখে দাঁতের চিকিৎসা দিয়ে থাকি। সেবার পরিধি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নির্দিষ্ট কক্ষে স্থাপন করা জরুরী প্রয়োজন। দুঃস্থ ও গরীব রোগীরা অর্থের অভাবে দাঁতের উন্নত চিকিৎসার জন্য শহরের যেতে পারেনা। ছোট খাটো সমস্যা হাসপালে চিকিৎসা দেয়া সম্ভব ছিল।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তনয় তালুকদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল বিভাগের রোগী দেখার জন্য যন্ত্রপাতি থাকার পরও নির্দিষ্ট কক্ষের অভাবে যন্ত্রপাতিগুলো স্থাপন করা যাচ্ছে না। তবে ৫০শয্যার নতুন ভবনের কাজ প্রায় শেষ। নতুন ভবনে শিফট হলে আলাদা করে ডেন্টাল বিভাগের ব্যবস্থা করা হবে।