শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যু

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামায় গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। লামার মিরিঞ্জা ভ্যালী “ডেঞ্জার হিল রিসোর্ট” এর ১২নং কটেজে বুধবার (২৩ জুলাই ২০২৫ইং) রাতের কোন এক সময় এঘটনা ঘটে। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে লামা থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডেঞ্জার হিল রিসোর্টের মালিক আকাইদ হোসেন ফোন করে জানান তার রিসোর্টে একজন টুরিস্ট ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুনামাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কটেজের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি এবং কটেজের টয়লেট এর দরজার উপরের রিলিংয়ে ঝুলন্ত লাশ ফাঁস থেকে নামাই। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করি। নিহতের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় জানতে পারি। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ডাকঘর- শুভাঢ্যা (১৩১০) কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ রোডের বাসা-৩৬ ব্লক বি এর আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।

ডেঞ্জার হিল রিসোর্টের আরেক মালিক সাদ্দাম হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন। আজ বুধবার সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মোঃ রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়। তারা বেড়ার কটেজের অন্য ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে। পরে তারা ম্যানাজার আব্দুর রাজ্জাক সুমন কে অবহিত করল, মালিকপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করে।