শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশ

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপি পার্টনার ফিল্ড কংগ্রেস’র কৃষক সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ মাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশ আলোচনা সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। কৃষি উপসহকারী অফিসার মোঃ সামীমুল আরবার এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোঃ বাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ আহসানুল হক চৌধুরী, দীঘিনালা উপজেলা সমবায় অফিসার ত্রিরত্ন চাকমা, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সদস্য মোঃ সিরাজুল ইসলাম ও বেতছড়ি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সদস্য মোছা: সালমা আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর প্রশিক্ষণ কাজে লাগিয়ে জৈব পদ্বতিতে পুষ্টিগুণ সমৃদ্ধ বজায় থাকে এমন ভাবে ফসল উৎপাদন করতে হবে। তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ভবিষৎতে জাতি হবে মেধাবী ও সুস্বাস্থ্যে অধিকারী। কীটনাশক কম ব্যবহার করে ফলমূল, শাক-সবকি উৎপাদন করতে হবে। এতে উপজেলা শতাধিক কৃষক অংশ নেয়।