শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটক

১০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম ॥‎
‎বান্দরবানের আলীকদম উপজেলায় বেড়াতে এসে জুম ঘরে থাকা বন্দুকের গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)। তিনি ঢাকার ডেমরার মোঃ আল আমীনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ নিহত ত্বহার সাথে থাকা ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার (২১জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, গত ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার ৪ বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদম ভ্রমনে আসেন। ‎তারা পর্যটক তথ্যকেন্দ্রে কোনো তথ্য না দিয়ে মাতামুহুরী রিজার্ভের কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরনী পাড়া এলাকার একটি জুমঘরে রাতে সেখানেই অবস্থান নেন। তারা প্রথমে দরি পাড়া থেকে তরনী পাড়ায় যান। সকালে ঘুম থেকে ওঠার পর, জুমঘরে থাকা একটি স্থানীয় ভাবে তৈরি করা একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় সঙ্গীয় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার হাত দিলে এতে থাকা গুলি ত্বহা বিন আমীনের বুকে লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লাশটি তরনী ঝিরি পেরিয়ে মাতামুহুরীর চরে আনা হয়।

৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, মাতামুহুরি রিজার্ভ এলাকার তরনী পাড়ায় ৫ জনের পর্যটকের একটি দল সেখানের জুম ঘরে রাত্রি যাপন করেন। তারা সকালে ঘুম থেকে উঠে জুমঘরে থাকা একটি স্থানীয় ভাবে তৈরি করা একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগারে বন্ধুর হাত লাগলে ঘটনাস্থলেই ত্বহার মৃত্যু হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এবিষয়ে আলীকদম থানার এস.আই শাহাদাত হোসেন জানান, পুলিশ প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় মৃত ত্বহা বিন আমীনকে উদ্ধার করে এবং তার সাথে থাকা ৪ বন্ধুকে আটক করে। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে বলে এসআই জানিয়েছেন।