শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ শাহিন (৫৩) নামের এক চা দোকানদারকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২২জুলাই) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রসুলপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মোঃ শাহিন, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, গ্রেফতার মোঃ শাহিন ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া এলাকার পুরাতন বাসিন্দা। ভুক্তভোগী শিশুর বাড়িও রসুলপুর। সেখানে স্থানীয় একটি মাদ্রাসায় সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। দুপুরে শিশুটি ওই মাদরাসার ক্লাস শেষ করে বাড়িতে যাবার সময় স্থানীয় চা দোকানদার শাহিন তাকে নাতিন বলে ডেকে এনে দোকানে নাস্তা করিয়ে তারপর দোকানের পিছনে নিয়ে যায়। তারপর সুযোগ করে সেই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, শিশুটি স্থানীয় মাদরাসায় পড়তে যায়। মাদরাসা থেকে ফেরার সময় সুযোগে শিশুটিকে একা পেয়ে শাহিন নিজের দোকানের পিছনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবক দের জানায়। পরে শিশুটিকে রামগড় হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয় এবং আসামীকে গ্রেফতার করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।