শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট বাংলা কলোনি জামে মসজিদের মুয়াজ্জিন ইন্তেকাল করেছে। শুক্রবার (১৮জুলাই) সকাল ১১টা৪৫মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাকলোনী মুয়াজ্জিন মোঃ আয়ুব আলী প্রকাশ সবুজ হুজুর (৫৭) ইন্তোকাল করেছেন (ইন্নাইলাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মুয়াজ্জিনের পারিবারকি সুত্র এ বিষয়ে নিশ্চিত করেছেন।

মুয়াজ্জিনের মেঝ ছেলে মোঃ আব্দুল্লা আল মাহামুদ জানান, গত মঙ্গলবার হঠাৎ করে তাঁর বাবা ডায়রিয়া রোগে আক্রান্ত হন। এমতাবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর শরীরের অবস্থা খারাপ হয়ার দরুন শুক্রবার সকাল ১১.৪৫মিনিটে মারা যান। তিনি দীর্ঘ ৩৬বছর যাবত বাংলাকলোনী মসজিদের সততার সহিত দায়িত্ব পালন করেছেন। মৃত্যু কালে স্ত্রী, ৩ছেলে ২মেয়ে রেখে যান।

এদিকে মুয়াজ্জিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ আছর কাপ্তাই প্রজেক্ট প্রাইমারি স্কুল মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় বিউবো,কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁর নিজ গ্রামের বাড়ি কবির হাট, কোম্পানিগঞ্জ, নোয়াখালীর গ্রামের বাড়িতে রাতে দাফন করা হয়।