শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্িঠত হয়েছে। বৃহস্প্রতিবার (১৭জুলাই) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়া ৪৩ বিজিবির জোন সদর বাস্কেটবল মাঠে জোন কমান্ডার মোঃ আহসান উল ইসলাম এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ক বজায় রাখা। সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও চাঁদাবাজী বন্ধে করণীয়। দায়িত্বপূর্ণ এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধ করা, অবৈধভাবে পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জন সাধারণের সহায়তা কামনা, অবৈধভাবে পাহাড় কেটে মাটি/বালু/কাঠ/বাঁশ বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা। যে কোন ধরণের ঘটনা/দূর্ঘটনা/চাঁদাবাজী/অপহরণ/সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে অবহিত করণ সমপর্কে আলোচনা করা হয়েছে।

এ সময় সভায় রামগড় জোনের উপ- অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ, সহকারী পরিচালক মোঃ শামসুল হক , রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, দাঁতমারা থানা ফাঁড়ি ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপন সহ বিজিবির সার্বিক সহযোগিতা কামনা করা হয়।