শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পর

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামা উপজেলা ভ্রমণে স্বল্প পরিসরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭জুলাই) সন্ধ্যায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই ২০২৫ইং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দূর্যোগ, পাহাড় ধ্বস এর সম্ভাব্য আশংকা থাকায় পর্যটন কেন্দ্র/ রিসোর্ট গুলো বন্ধ রাখা হল। লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দূর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লামা উপজেলা অদ্য ১৭ জুলাই ২০২৫ইং হতে সকল পর্যটন কেন্দ্র/ রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, গত ১০ জুলাই ২০২৫ইং পর্যটন কেন্দ্র/ রিসোর্ট গুলো বন্ধ রাখা হলেও অদ্য ১৭ জুলাই ২০২৫ইং হতে খোলা রাখা যেতে পারে। আগত পর্যটকদের নিরাপত্তা কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।