শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে সেনা সদস্যরা। সোমবার (১৪জুলাই) দিবগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা কওে এসব মদ জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় বিদেশী মদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় সেখান থেকে বিয়ার ১৪২ ক্যান, ৩৮ বোতল হুইস্কি ও ৫ বোতল ভূদকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে জব্দকৃত বিদশী মদ মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সেনাবাহিনী।

জব্দকৃত বিদেশী মদের আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।