শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের থানচিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে সুজন বড়ুয়া (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ জুলাই) সকালে থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাগান পাড়ায় এ ঘটনা ঘটেছে। মৃত সুজন বড়ুয়া পটিয়া উপজেলার গয়াল পাড়া নন্দন বড়ুয়া ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বিগত ৭ বছর আগে প্রেম করে মৃত সুজনের সাথে নাইমেচিং মার্মাকে বিয়ে করেছিলেন। তাদের বর্তমানে পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে। গতকাল রাতের খাবার খেয়ে যে যার কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে বাড়ি উঠানে সুজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার শুশুর দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এরপরে থানায় খবর দেয়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত এর প্রকৃত ঘটনা জানা যায়নি বলেও জানান তারা।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, সকালে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।