শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদ

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১২জুলাই) ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুট্টোর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে ফারুক আহমেদকে সভাপতি ও আব্দুল আহাদকে সাধারণ সম্পাদক ও আবু আবরার আলভীকে অর্থ সম্পাদক করে ৩ বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। রাঙ্গামাটি শহরের ঐতিহ্যবাহী রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন হওয়া ক্লাবের সকল সদস্য ও কলাকূশলীরা আনন্দিত বলে নতুন কমিটি নেতৃবৃন্দরা জানিয়েছেন।

কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ভুট্টো, সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, লোকমান হাকিম পুতুল, দিদারুল ইসলাম ও খোরশেদ আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ ওসমান, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জসিম ও সাইদুল ইসলাম ইফতি, প্রচার ও দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম রিমন, কার্যনির্বাহী সদস্য মোঃ ইসমাইল, জামাল হোসেন, মাহমুদুল হক, মোঃ মাহিম ও আরাফাত হোসেন সাজিদ।