শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই ন্যাশনাল পার্ক অনেক মনোমুগ্ধকর: বন সচিব

২১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই ন্যাশনাল পার্ক বাংলাদেশের মধ্যে অনেক মনোমুগ্ধকর। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও বন্যপ্রাণীতে ভরপুর। নিজ চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না যে কাপ্তাই ন্যাশনাল পার্ক কত সুন্দর। বৃহস্পতিবার (১০জুলাই) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড.ফারহিনা আহমেদ সরকারি সফরে কাপ্তাই ন্যাশনাল পার্ক ও কর্ণফুলী রেঞ্জে পরিদর্শনে এলে তিনি এ কথা বলেন।

এসময় বিএফআইডিসি এর যুগ্নসচিব ও অর্থ বিভাগের পরিচালক ড.মাহামুদুর রহমান ভূইয়া, রাঙ্গামাটি সার্কেল এর বন সংরক্ষক আব্দুল আউয়াল সরকার (সিএফ), চট্টগ্রাম সার্কেল এর বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম (সিএফ), পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের একান্ত সচিব মোঃ শাহাদাত হোসেন, রাঙ্গামাটি ঝুম নিয়ন্ত্রণ এর বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ড.জাহিদুর রহমান মিয়া, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাজ্জাদুজ্জামান, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ হোসেন ও কাপ্তাই এলপিসি ইউনিট সহ-মহা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়সহ বন বিভাগের এসিএফ ও রেঞ্জ কর্মকর্তা গন এসময় উপস্থিত ছিলেন।

কাপ্তাই রেঞ্জ ও কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন আগর বাগানও পরিদর্শন করেন। ১৯২৭ সালের কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিট এর শতবর্ষী সেগুন গাছ দেখেও প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফ আই ডিসি), কাপ্তাই এলপিসি ফার্নিচার এর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এখানে রয়েছে বন বিভাগের ১৯০৮সালের ঐতিহ্যবাহী সৃজিত সুন্দর বাগান ও রেস্ট হাউজ। এসময় কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলে বিভিন্ন দিক নির্দেশনা দেন। কাজের গতি দেখে সকলকে উৎসহ প্রদান করেন। এর আগে দক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটি কাপ্তাই সামাজিক বনায়ন আগর চাষীরা তাঁদের আগর গাছ মেয়াদ শেষ ও কর্তন বিষয় সচিবের সাথে কথা বলেন। আগর চাষিদের বিভিন্ন কথা শুনেন এবং আগর কর্তন বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।