শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম পাড়া ইয়াং স্টার। বৃহস্পতিবার (১০জুলাই) বিকাল ৪টায় ক্রিয়েটিভ বয়েজ এর আয়োজনে নতুন বাজার আনন্দ মেলা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নতুন বাজার ব্যবসায়ী সমিতি বনাম পশ্চিম পাড়া ইয়াং স্টার এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নতুন বাজার ব্যবসায়ি সমিতিকে ০-১ গোলে পরাজিত করে পশ্চিম পাড়া ইয়াং স্টার চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সালাউদ্দিন রুবেল, সহস্য সচিব কাপ্তাই ইউনিয়ন যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মামুনুর রশীদ (মামুন) প্রমূখ।

প্রধান অতিথি দীপন তালুকদার দীপু বলেন, আ’লীগ সরকার ক্রীড়া অঙ্গনকেও ধবংস করে দিয়েছে। আমরা তা হতে দেবনা। আমাদের দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশনায় নারী ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্নসম্পাদক মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এসে সহযোগিতা করেছে। আমরা আগামিতে কাপ্তাই বিকেএসপি খেলার মাঠ করে এখানেই খেলোয়াড় বাছাই করে তৈরি করার চিন্তাভাবনা আছে। দীর্ঘ বিশ বছর পর কাপ্তাই মাঠে শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্নামেন্ট খেলা হয়। এর আগে ফ্যাসিস্ট আ’লীগ সরকার আমলে আমাদের মাঠে নামতে দেয়নি বলে আমরা ক্রীড়া অঙ্গন হতে ছিটকে পড়ে ছিলাম। পরে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে।