শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় তারাবনিয়া সড়কের দুই পাশে বৃক্ষ রোপন

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছের যত্ন নেই খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর থেকে তারাবনিয়া সড়কের (স্থানীয় দেয়া নতুন নাম দীঘিনালার নিউজিল্যান্ড) দুই পাশে সৌন্দর্য বর্ধন বৃক্ষ রোপন করা হয়েছে। মঙ্গলবার (৮জুলাই) বিকালে কবাখালী ইউনিয়ন পরিষদ এর আয়োজন হাচিনসনপুর থেকে তারাবনিয়া রাস্তায় এসব বৃক্ষ রোপন করা হয়।

স্থানীয়দের দেয়া নতুন নাম দীঘিনালার নিউজিল্যান্ড এর সড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধন গাছ লাগিয়ে উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, কবাখালী ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড মেম্বার স্মৃতি কাঞ্চন চাকমা, মহিলা মেম্বার জুনুবী চাকমা, সাংবাদিক মোঃ আক্তার হোসেন, সাংবাদিক মোঃ সোহানুর রহমান ও দূর্জয় বড়ুয়া শান্ত প্রমূখ।

বৃক্ষ রোপন শেষে নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন, দীঘিনালার নিউজিল্যান্ড নামে খ্যাত তারাবনিয়া সড়কের পর্যটকদের আকৃষ্ট করার জন্য সৌন্দর্যবর্ধন কৃষ্ণচূড়া, সোনালু, গাছের চারা রোপন করা হয়েছে। তারাবনিয়ার রাস্তাটি দুপাশ প্রচুর ধান চাষ করা হয়। বছরের অধিকাংশ সময় সবুজ থাকে নিউজিল্যান্ড দেশের মত মনে হয়। গাছে চারা গুলো যত্ন নিতে হবে তাহলে দুই এক বছরের মধ্য সৌন্দর্য ছড়াবে।