শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

১২

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ধান বীজ, জৈব ও রাসায়নিক সার, সবজি ঔষধি এবং ফলদ চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২জুলাই) বেলা ১১ টায় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪৪৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ সময় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে (সাবেক) আমীর এএলএম সিরাজুল ইসলাম, উপজেলা হর্টিকালচার উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহবুদ, ইসরাফিল হক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, কৃষি অফিসের সার্বিক তত্বাবধানে উপসহকারী কৃষিকর্তাগণের সহযোগিতায় বীজ, সার ও চারা বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত ও প্রান্তিক ক্ষুদ্র চাষিদের অগ্রাধিকারের ভিত্তিতে চারা বিতরণ নিশ্চিত করা হচ্ছে যাতে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও এ সুযোগের আওতায় আসতে পারে। একদিকে যেমন কৃষক পরিবারের খাদ্য নিরাপত্তা হবে তেমনি অতিরিক্ত ফল ও পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত হবে। একই সাথে তাল, নিম, বেল জাতীয় গাছ পরিবেশ রক্ষায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।