শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাগড়াছড়ি জেলার আওতাধীন রামগড় উপজেলা ও পৌর শাখার আট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (৩০জুন) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া ও সাধারণ সম্পাদক আফসার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।

উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি হয়েছেন- মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন (ফার্মেসী), সহ-সভাপতি নুরুল আমীন (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ-আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক ২ আলিম উল্লাহ, সদস্য নুর হোসেন নুরু।

পৌর বিএনপির কমিটিতে সভাপতি হয়েছেন- সাংবাদিক মোঃ বাহার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, সহ-সভাপতি মহিউদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোঃ শেফায়েত উল্ল্যাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট করিম উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক ২ জামাল উদ্দিন শামীম ও সদস্য জানে আলম দুলাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সাথে রামগড় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।