শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় সাম্প্রীতি প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা করা হয়েছে। সোমবার (৩০জুন) সকালে দীঘিনালা ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সেমনিার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন দীঘিনালা উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাঃ আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন অফিসার্স ইনচার্জ জনাব মোঃ জাকারিয়া, কাজী মোঃ ইয়াছিন প্রধানীয়া। এছাড়া ইসমালীক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক কেন্দ্রে ইমাম ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, কোন ধর্ম সন্ত্রাসবাদ শিক্ষা প্রচার করেন না। সকল ধর্মের লোকেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে। সকলে চায় সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে। কিছু লোকজন সমাজে বিশৃংখলা সৃষ্টি করে তাদের প্রতি সকলে সচেনত থাকতে হবে যদিও কোথায় অপ্রীতিকর ঘটনা ঘটে তা দ্রুত নিরসনে এগিয়ে আসতে হবে। কোন ঘটনা ঘটলে মিথ্যা গুজব যে ছড়িয়ে না পড়ে এব্যপারে সকলকে অধিক সচেতন থাকতে হবে।