শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

কাপ্তাইয়ে আইন শৃংখলা কমিটির সভা, মাদক থেকে বাঁচতে চাই

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনসৃংখলা সভায় সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজামান কামাল(ওসি), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় মাদক, চুরি বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বক্তব্য বলেন, কাপ্তাইয়ের মাদকের সয়লাবের ফলে যুব সমাজ বিপথে যাচ্ছে। আমরা সকলে মাদক হতে বাঁচতে চাই বলে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন।

সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন জানান, পবিত্র ঈদ উল আজহা সুষ্ঠু ভাবে সম্পাদন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে সম্প্রতি, চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম মারমা হোটেলে শিশু শ্রমিক উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে হস্তান্তর এবং স্থানীয় সাংবাদিকরা সহযোগিতা করার সভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া সামনে মাসে বর্ষা মৌসুমে যাতে ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান।