শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ

৪৪

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে অছাত্র এবং ছাত্রলীগ দ্বারা গঠিত কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মঞ্জুর উপর অতির্কিত হামলার অভিযোগ উঠেছে বর্তমান কলেজ কমিটির সভাপতি আহাদের বিরুদ্ধে। সোমবার (৩০ জুন) সকাল ১১টায় মাইনীমুখ বাজার থেকে সংবাদ সম্মেলন করে বাড়ি ফেরার পথে মাইনীমূখ বাজার মসজিদের সামনে গাড়ি থামিয়ে মারধর করার অভিযোগ করেন আনোয়ার হোসেন মঞ্জু।

আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের আমল থেকে নির্যাতন মামলা হামলা মোকাবেলা করে তৎকালীন সময়ে কলেজ ছাত্রদলের সুসংগঠিত রাজনীতি করে আসছি। বিভিন্ন সময়ে হয়রানি মূলক মামলা খেয়ে বাড়ি ছেড়েছিলাম। কিন্তু এসব কিছুর তোয়াক্কা না করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের পক্ষ হতে লংগদু মডেল কলেজের অছাত্র এবং ছাত্রলীগের কর্মীদের দিয়ে কলেজ কমিটি ঘোষণা করেন।

এসব কিছুর প্রতিবাদে সংসবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলন শেষ করে বাড়ি ফেরার পথে মাইনী মসজিদের সামনে বর্তমান বিতর্কীত কমিটির সভাপতি আহাদ ও সহ সভাপতি নাজমুল আমাকে গাড়ি দাড় করিয়ে কথা ছাড়া মারধর শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগে তারা আবার স্থান ত্যাগ করে। বিষয়টি উপজেলার সকল নেতৃবৃন্দকে জানিয়েছি। এসব অন্যায় অবিচারের বিচারের দাবী জানাই।

এদিকে বিষয়টি অস্বীকার করে বর্তমান কমিটির সহ সভাপতি নাজমুল বলেন, মারামারিতে ছিলাম না। যখন ঘটনাস্থলে যাই তখন মারামারি শেষ হয়েগেছে। আশপাশের মানুষ তাদের ঝগড়া ছাড়িয়ে দিচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে অভিযুক্ত বর্তমান কলেজ কমিটির সভাপতি আহাদ কে বারবার ফোন করলেও নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান বলেন, সংবাদ সম্মলনের বিষয়টি উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দকে অবগত করেছি। মারামারির ঘটনাটি জানিনা। তাছাড়া আমি বর্তমানে এলাকার বাইরে থাকায় বিষয়টি এখনো জানতে পারিনি।