শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির উন্নয়নে ওয়াদুদ ভুঁইয়ার বিকল্প নেই

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠিত হতে হবে। খাগড়াছড়ির উন্নয়নে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভুঁইয়ার বিকল্প নেই। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারও তাঁকে নির্বাচিত করে পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে। রবিবার (২৯ জুন) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল-২০২৫ অনুষ্ঠানের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান একথা বলেন।

মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে’র সভাপতিত্বে আয়োজিত এ কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সায়েদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জয়নব বিবি ও সালেহা বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরবর্তীতে কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সালেহা বেগমকে সভাপতি, আঁখি তারাকে সাধারণ সম্পাদক ও রহিমা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কুহেলী দেওয়ান।

কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশিষ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শাহ আলমসহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।