শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই নতুন বাজারে দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড, প্রকাশ্যে ধুমপান নয়

১৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, বিক্রয় করা এবং পন্যের মূল্য তালিকা না থাকায় কাপ্তাই উপজেলার নতুন বাজারে দুটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯জুন) বেলা ১২টায় ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

উপজেরা প্রশাসন সুত্র জানায়, কাপ্তাই নতুন বাজার ভ্রাম্যমান আদালত দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি এতে জীবন হানির আশঙ্কা থাকায় কাপ্তাই হোটেলকে ৫হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখায় রাউজান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হলে কোন ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বলেও আদালত উল্লেখ করেন।

এসময় কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ ও বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ রায় উপস্থিত ছিলেন। এসময় প্রকাশ্যে ধুমপান না করার বিষয়ে সচেতনামূলক প্রচারণা করা হয়।