শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে উদ্ধার সাম্বার হরিণটি মারা গেল

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে উদ্ধারকৃত সাম্বার হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২৭ জুন) বিকাল ৫টায় কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে দুপুর ২টার দিকে কাপ্তাইয়ের পিডিবি এলাকার স্পীলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে হরিণটি আহত অবস্থায় উদ্ধার করেছিল বনবিভাগ।

সহকারি বন সংরক্ষক ও শিক্ষানবীশ রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু কালসার জানান, ধারণা করা হচ্ছে বন্য কুকুরের হাত থেকে বাঁচার জন্য হরিণটি পাহাড়ের চুড়া থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। ওইসময় হরিণটি পায়ে আঘাতপ্রাপ্ত হয়। পরে উদ্ধার করে হরিণটি কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে এনে একজন পশু চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে পরবর্তীতে হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ধরণের সাম্বার হরিণগুলো বিরল প্রজাতির হয়ে থাকে। হরিণটির ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট হতে পারে। তবে বন্য হরিণটির ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তারা হরিণটিকে বাঁচানোর খুব চেষ্টা করেছিনে।