শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় কৃষকদের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণ

১৫

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬জনু) দুপুরের দীঘিনালা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এসব বীজ বিতরণ করা হয়।

কৃষি বিভাগ সুত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা প্রাথমিক শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরেশ চাকমা, সাংবাদিক মোঃ সোহেল রানা, কৃষি উপসহকারী অফিসার সুপেন চাকমা প্রমূখ।

বীজ ও রাসায়নিক সার বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন, সরকার প্রনোদনার মাধ্যমে ভূতুর্কি দিয়ে কৃষকদের মাঝে বিনামূলে বীজ সার বিতরণ করছে। আপনাদের জমিতে ধান বীজ চাষ করবেন। এসব বীজ ও সার বাজারে বিক্রয় করবেন না যদি তাই হয় তাহলে দন্ডনীয় অপরাধ।

এসময় উপজেলার ৫টি ইউনিয়ন ৬শত ৫০ প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি উচ্চফলনশীল আমন বীজ, ১০কেজি ইউরিয়া, ১০কেজি এমওপি ও ১০কেজি ডিএফপি সার প্রদান করা হয়।