শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবাসহ ৩যুবক আটক

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২শত২ পিস ইয়াবাতহ ৩জন যুবককে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬জুন) ভোররাতে উপজেলার সদর বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকা থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদ পেয়ে সাড়ে চারটার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম শফিক, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা এবং মোবাইল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করেন। স্থানীয় বাসিন্দা আলমের ঘরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পরে তাদেরকে তল্লাশি চালিয়ে ২শত ২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবকরা হলো, পশ্চিম থানা পাড়া (পোমাং পাড়া) এলাকার হলো নয়ন শীল (২৫), জামতলী সুধীর মেম্বার পাড়ার আব্দুল মোতালেবের ছেলে সুমন আলী (২৫), ইউসুফের ছেলে মিনহাজ উদ্দিন (২৪)।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের অবস্থান কঠোর। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।