শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাল্যবিবাহ আইনে শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাব: খাগড়াছড়ি জেলা প্রশাসক

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, অভ্যা মৌজার মৌজা প্রধান ললিত বিকাশ ত্রিপুরা এবং ইউপি সদস্য হারবি ত্রিপুরা।

জেলা প্রশাসক বলেন, “আইনে শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাবে এখনও অনেক জায়গায় বাল্যবিবাহ ঘটছে। এতে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, বিশেষ করে মাতৃত্বকালীন জটিলতা ও মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ে। এসময় জেলা প্রশাসক দিনব্যাপী মাটিরাঙ্গায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি দুপুরে আগুনে পুড়ে যাওয়া মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার এতিমখানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত এই ভবন উদ্বোধন শেষে বন্ধু জুনিয়র যুব ক্লাবের আয়োজনে এতিমখানার সামনে বৃক্ষরোপণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল এবং বন্ধু জুনিয়র যুব ক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন প্রমুখ।

পরে জেলা প্রশাসক মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চরপাড়া এলাকার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। সেখানে বসবাসরতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও একজন অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেন।