শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

১১

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ বাঘাইছড়িতে শুভ আগমন উপলক্ষে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১ ঘটিকায় চৌমুহনী হতে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঘাইছড়ি বিশ্রামাগারে গিয়ে শেষ হয়।

এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এর সফর সঙ্গী হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সদর পৌর বিএনপি সভাপতি এস এম সফিউল আজম, পৌর সাধারণ সম্পাদক অপু, জেলা সহ সভাপতি নাছির উদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় জেলা নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি, ব্যানার ফেস্টুন হাতে নেতা-কর্মীদের বাঁধ ভাঙা উল্লাসে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।

এসময়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিকাল সাড়ে ৩ ঘটিকায় মুসলিম ব্লক বাজারে আকষ্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।