শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রাঙ্গামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফ’র মধ্যে গুলিবিনিময়-আটক ৩

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গুলোগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরে কচুছড়ি মইনপাড়া স্কুলের পাশে করইছড়ি নামক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা জানান, ভোরে কচুছড়ি মইনপাড়া এলাকায় ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। তবে কেউ আহত বা নিহত আছে কিনা সেই খবর পাইনি। একই খবর জানিয়েছেন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।

কাউখালী থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সোহাগ জানিয়েছেন এখনো সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চলছে। তবে বিস্তারিত আর কিছুই জানা যায়নি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোরে করইছড়ি নামক এলাকায় এইপিডিএফ প্রসীত এবং রাঙ্গামাটি সদর জোনের নেতৃত্বে চলমান টহল টীমের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সদও জোনের একজন সৈনিক হাতে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে হেলিক্যাপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়।

এসময় ইউপিডিএফের তিন সদস্যকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে এসএমজি, গুলি, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র-শস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে হয় বলে জানা যায়। ইউপিডিএফ এর সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চলিয়েছে।