শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গা আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালের দিকে মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ হোসেন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ। অন্যান্যদের মধ্যে মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ হানিফুর রহমান, আরবি প্রভাষক মোঃ আব্দুর রহিম, আরবি প্রভাষক মোঃ আব্দুল করিম প্রমুখ বক্তব্য দেন।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্লাহ বিদায়ী শিক্ষার্থীদের জীবনে সফলতা কামনা করেন এবং শিক্ষা, শৃঙ্খলা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই মাদ্রাসা শুধু শিক্ষা নয়, জীবনের মূল্যবোধ ও নৈতিকতা শেখার ক্ষেত্রও ছিল। তারা মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময়, বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, স্মারক উপহার ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।