শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঙ্গালহালিয়া সরকারি কলেজ শিক্ষার মান-উন্নয়নে অভিভাবক সমাবেশ

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
শিক্ষার সার্বিক মান উন্নয়নের উদ্দেশ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উদ্যোগে বুধবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজের সভা কক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র অধ্যাপক সুনিত মুৎসুদ্দি এর সঞ্চালনায় কলেজে অধ্যক্ষ আইযুব নুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। তিনি অভিভাবক সমাবেশে অত্র কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন।

তিনি অভিভাবকদের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এ সরকারি কলেজ টি স্নাতক ডিগ্রি পর্যন্ত করার চেষ্টা করবেন বলে তিনি বলেন। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এদিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেওয়া হয়। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি।

এ-সময় অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুইথুই অং মারমা, সাবেক কলেজ অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যমং মারমা সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রায় শতাধিক অভিভাবক গন উপস্থিত ছিলেন।