শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশকবাড়ী আর্মি ক্যাম্পের থংথং পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।

এ সময়, বাগান মন্দির ও ভজেন্দ্রপাড়া মন্দির নির্মাণের জন্য ০৮ বান টিন, ৩০ জন পাহাড়ী ও বাঙালিকে উপহার স্বরূপ রেশন সামগ্রী প্রদান এবং শিশকবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এলাকার স্থানীয় পাহাড়ী বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী আরএমও, মাটিরাঙ্গা জোন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ফারিয়া প্রায় ৩০০ জন পাহাড়ী ও ২০০ জন বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও দুই জন পাহাড়ী নারীকে চিকিৎসার সেবা গ্রহণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী, আরএমও বলেন, এই জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবিক সহায়তা কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙ্গালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।